জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন নিয়ে কেউ খুশি, কেউ ক্ষুব্ধ – কী করবে কমিশন

নির্বাচন কমিশন ভবন

বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে আইনের যে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় এই বিধান আনা হয়েছে।

বিএনপি ও সমমনা কয়েকটি দল কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে। তারা এ সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে। একটি দলের দাবি, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটকে টার্গেট করেই এমন নিয়ম করা হয়েছে’।

আবার বেশ কিছু রাজনৈতিক দল বলছে- আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করছেন, কারণ তারা মনে করছে এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

তবে একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন যে, যেহেতু সরকারও তাদের প্রস্তাব অনুমোদন করেছে, সেহেতু আপাতত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো চিন্তা তাদের নেই।

জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় প্রতীকের বিষয়টি না এলেও সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই নির্বাচন কমিশন প্রস্তাবটি গ্রহণ করেছে।

ওই কমিশনের একজন সদস্য আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেছেন, ছোট দলগুলোকে নিয়ে একতরফা নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা কিংবা বড় দলগুলোকে ব্যবহার করে ছোট দলের সুবিধা নেওয়ার যে চর্চা, গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে নতুন ব্যবস্থা তার অবসান ঘটাতে সহায়তা করবে।জাতীয়

Author

  • Al Wadud

    দৈনিক বাংলাদেশের জন্য কথা ।
    সত্যের সন্ধানে অবিচল।

More From Author

আমীরে জামায়াতের কাছে কুলাউড়ার সাবেক এমপি ও বিএনপি নেতা এম এম শাহীনের ৫ দাবি

আবারও কী একপক্ষীয় নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে?