
“জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোর কর্তৃক ১১ কেজি গাঁজা উদ্ধার, দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার” জেলা গোয়েন্দা শাখা ( ডিবি), নাটোরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোষ্ট ডিউটি করা কালে নাটোর জেলার সদর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামস্থ ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের পাশে নির্মানাধীণ শান্তি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর আসামী ১। সেলিম আহম্মদ (২৬), পিতা-মিন্টু রহমান,মাতা-হালিমা বেগম, সাং-নিমগাছী উপর রাজরামপুর, ০১নং ওয়ার্ড রাজরামপুর পৌরসভা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ২। মোঃ জুবায়ের ইসলাম@ আশিক(২২), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, মাতা-মোছাঃ জুলেখা খাতুন, সাং-দাদন চক আদিনা কলেজের পার্শ্বে,ইউপি-মনাকষা, থানা-শিবগঞ্জ, উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে আটক করেন। গ্রেফতারকৃত আসামী সেলিম আহম্মদ এর হেফাজত হতে ৮ (আট) কেজি গাঁজা এবং মোঃ জুবায়ের ইসলাম@ আশিক এর হেফাজত হতে ৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা , সর্বমোট ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।News
