শহিদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরাই আমার কাছে ”সুপারম্যান”।

শহিদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরাই আমার কাছে ”সুপারম্যান”।

News শহিদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরাই হলেন আমাদের সময়ের প্রকৃত ‘সুপারহিরো’। তাদের ‘সুপারপাওয়ার’ লুকিয়ে আছে লোভ-ক্ষমতার বাইরে গিয়ে নীতির জন্য, সত্যের জন্য এবং পৃথিবীর সকল মানুষের মৌলিক অধিকারের জন্য দাঁড়ানোর অসামান্য সৎসাহসে।দেশের এত এত সোশ্যাল, একাডেমিক ও ব্র্যান্ডিং ইনফুলেন্সাররা এখন কোথায়? তাদের কাউকে তো এই ফ্লোটিলায় অংশগ্রহণ করতে দেখলাম না।শহিদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরা তাদের একাকী প্রতিবাদ, ক্যামেরা ও প্ল্যাকার্ড হাতে, যেন আধুনিক যুগের সুপারহিরো। তাদের শক্তি লোহা-ইস্পাতের পেশীতে নয়, নীতির অটলতায় ও মানবতার ডাকে সাড়া দেওয়ার সৎসাহসে। তারা প্রমাণ করেন যে, একটি মোমবাতিই অন্ধকারে আলোর পথ দেখাতে পারে।কিন্তু প্রশ্ন জাগে, বাংলাদেশের সেই সকল ব্যক্তি ও গোষ্ঠী—যাদের হাতে অর্থ, ক্ষমতা ও প্রভাব অফুরন্ত—তারা কোথায়? যাদের নাম ঘরে ঘরে, যাদের কথায় বাজার ওঠানামা করে, যাদের প্রাসাদোপম বাড়ি রাজধানীজুড়ে, তাদের কেউ কি এই মানবিক ফ্লোটিলায় সামিল হওয়ার মতো ক্ষুদ্র ত্যাগ স্বীকার করতে পারেননি? রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মী, যারা কথায় কথায় নিজের দল ও কর্মীদের নিয়ে বাগাড়ম্বর বক্তব্য দিতে সিদ্ধহস্ত, নিজ দলের ইতিহাস ও ঐতিহ্য ৭ আসমান অতিক্রম করে আরশে আজিমে চলে যায়, তারাও কি এই সংকটে ফ্লোটিলার জনগণের পাশে দাঁড়ানোর মতো রাজনৈতিক সৎসাহস হারিয়েছেন?আরব বিশ্বের কিছু নেতার বিষয়ে বলতে গেলে, আপনার বক্তব্য আরও তিক্ত। আরবদের দৃষ্টি যেন ক্ষণস্থায়ী ভোগবিলাস ও ব্যক্তিগত উল্লাসে আটকে আছে—আকাশচুম্বি অট্টালিকা, ব্রান্ডের গাড়ি, মদ ও ইন্দ্রিয়সুখের মোহে তারা যেন নিজের রক্ত তথা ভাই-বোনকে চিনতে অক্ষম।

Author

  • Al Wadud

    দৈনিক বাংলাদেশের জন্য কথা ।
    সত্যের সন্ধানে অবিচল।

More From Author

নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবী ভাস্কর বাগচির লা/শ উদ্ধার।

নাটোরে পাচারকালে ১১ কেজি গাঁজা সহ দু’জনকে আটক করেছে ডিবি।