পূজা মণ্ডপ পরিদর্শন করল স্থানীয় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল

বিস্তারিত:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় ( পাঠানপাড়া ) পূজা মণ্ডপে গিয়ে মতবিনিময় করেছেন চাপিলা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী । আজ বুধবার বিকেলে তারা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় তারা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।জামায়াত নেতৃবৃন্দ আশ্বাস দেন, পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সক্রিয় থাকবে এবং সবাই শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারবেন। যেকোন প্রয়োজনে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পাশে থাকার আশ্বাস দেন নেতারা। এছাড়াও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান উপস্তিত নেতারা।মমতবিনিময় সভায় উপস্থিত ছিলেনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এবং মিডিয়া সম্পাদক আব্দুল খালেক ।News

Author

  • Al Wadud

    দৈনিক বাংলাদেশের জন্য কথা ।
    সত্যের সন্ধানে অবিচল।

More From Author

দেশজুড়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা।

ইসরায়েলকে এখনই থামাতে হবে: মালেশিয়া প্রধানমন্ত্রী।