স্বর্ণের দাম বাড়লো নাকি কমলো বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ দেখে অনেকেই হয়তো স্বর্ণ নিয়ে ভাবছেন। আসুন দেখি আসলে বিষয়টি কি?

আমরা যখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কিনতে যাই তখন আমাদের প্রথমে US ডলার কিনতে হয়। তারপর ডলার দিয়ে স্বর্ণ কিনি। আমাদের ডলারও নাই স্বর্ণও নাই৷ আমাদের আছে টাকা। তো কিছু দিন থেকে বাংলাদেশের টাকায় ডলারের মূল্য ১২০ টাকার আশেপাশে অবস্থান করছিল। গত রবিবার থেকে তা বাড়তে শুরু করে এখন ডলারের মূল্য ১২২.২৮ টাকার বেশি। অর্থাৎ ডলার কিনতেও এখন বেশি টাকা দিতে হবে।
আসল কথা হচ্ছে আগে ডলার কিছুটা কম দাম ছিল কিন্তু স্বর্ণের দাম বেশি ছিল এখন ডলারের দাম বেশি কিন্তু স্বর্ণের দাম ডলারের তুলনায় কিছুটা কম।
অর্থাৎ কিছুদিন আগে এক আউন্স স্বর্ণ কিনতে ৪৩৭৮ ডলার দিতে হতো৷($1=120৳ ধরে) যা বাংলাদেশী টাকায় ৫২৫৩৬০ টাকা (প্রায়)।
এখন এক আউন্স স্বর্ণ কিনতে দিতে হবে ৪২৭৭ ডলার ($1=122.28৳ ধরে) যা বাংলাদেশী টাকায় ৫২৩০২৮ টাকা।
এছাড়া Real Time Gold Spot Price তো আছেই৷ যা বাংলাদেশ থেকে এখনো সম্ভব না।
এবার বলেন স্বর্ণের দাম আসলে কতো টাকা কমলো
তারা আমাদের কি বোঝাচ্ছ। তবে এটা সত্যি যে আগামীতে স্বর্ণের বাজার খুব অস্থিতিশীল হতে যাচ্ছে। ২০৩০ সাল নাগাদ স্বর্ণের মূল্য অন্তত প্রতি ভরি ৮ লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় বাংলাদেশেও স্বর্ণের Real Time Spot Price নিয়ে ভাবা উচিত।News

Author

  • Al Wadud

    দৈনিক বাংলাদেশের জন্য কথা ।
    সত্যের সন্ধানে অবিচল।

More From Author

দাবি আদায়ে জামায়াত সহ আট দলের যৌথ কর্মসূচি ঘোষণা

বিএনপি, জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা