মারা গেলেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তোফায়েল আহমেদের মৃত্যুর খবর দেশের জাতীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাতিজা, সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন।দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যাওয়ায় তিনি গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতা হিসেবে পরিচিত ছিলেনNews

Author

  • Al Wadud

    দৈনিক বাংলাদেশের জন্য কথা ।
    সত্যের সন্ধানে অবিচল।

More From Author

বিলদহরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবী ভাস্কর বাগচির লা/শ উদ্ধার।